নিউজ ডেস্ক : রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ১১ এপ্রিল ধার্য করেছে আদালত। আজ বুধবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্ত এদিন পুলিশের তদন্ত সংস্থা কাউন্টার টেররিজম ইউনিট প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামান প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেন।
রাজধানীর কল্যাণপুরের ৫ নম্বর সড়কের জাহাজ বিল্ডিং নামে পরিচিত ওই বাড়িতে গত ২৬ জুলাই ভোরে পুলিশ ওই বাড়ির পঞ্চম তলায় অভিযান চালায়। অভিযানে ৯ সন্দেহভাজন জঙ্গি মারা যায়। হাসান নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থা আটক করে পুলিশ। পালিয়ে যায় একজন। তারা সবাই জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে জানিয়েছে পুলিশ। ওই ঘটনায় ২৭ জুলাই রাতে মিরপুর মডেল থানার পরিদর্শক মো. শাহজাহান আলম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনের ৬(২), ৮, ৯, ১০, ১২ ও ১৩ ধারায় মামলা করেন।

Be the first to comment on "কল্যাণপুরে জঙ্গি: তদন্ত প্রতিবেদন দাখিল ১১ এপ্রিল"