শিরোনাম

কিপিং ছাড়ার পর সাঙ্গাকারা হতে পারে মুশফিকের প্রেরণা

নিউজ ডেস্ক : এক যুগের টেস্ট ক্যারিয়ারে ৫২টি টেস্ট খেলেছেন মুশফিকুর রহিম। এর মধ্যে চোট-বিশ্রামের জন্য ৫টি টেস্ট ছাড়া বাকী ৪৭টি টেস্টে মূল উইকেটকিপারের দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক। নিউজিল্যান্ড সফরে তার কিপিং নিয়ে যে প্রশ্ন শুরু হয়েছিল ভারত সফরে তা ডালপালা বিস্তার করে। বিষয়টি সমর্থকদের পর্যায় থেকে চলে যায় বোর্ডের দরজায়। মিডিয়াতেও মুশির কিপিং নিয়ে বিস্তর লেখালেখি হয়। এবার হয়তো কিছুসময়ের জন্য হলেও মুশিকে তার পছন্দের জায়গাটি থেকে সরে দাঁড়াতেই হচ্ছে।

দলের প্রতি মুশফিকের দায়িত্ববোধ নিয়ে কথা বলার নুন্যতম কোনো সুযোগ নেই। সবসময় দলের জন্য অবদান রেখে তিনি হয়েছেন ‘মি. ডিপেন্ডেবল’। তার ভীষণ পছন্দের জায়গা উইকেটকিপিং। একাধিকবার সংবাদ সম্মেলনে তিনি একথা বলেছেন। ভারত সফর শেষেও তিনি এ কথা বলে সাংবাদিকদের বলেন, তিনি উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবেই খেলতে চান। তবে বোর্ড যদি ভিন্ন কিছু সিদ্ধান্ত দেয় তবে তা মেনে নেবেন। শেষ পর্যন্ত সেই সময়টি এসে গেল মুশফিকের ক্যারিয়ারে। শ্রীলঙ্কার বিপক্ষে ২টি টেস্টে মুশফিককে হয়তো কিপিং গ্লাভস হাতে দেখা যাবে না। তার বদলে কিপিং করতে পারেন ইনজুরি কাটিয়ে দলে ফেরা তরুণ লিটন দাস।

ইতিমধ্যেই কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে এবং ম্যানেজার খালেদ মাহমুদ সুজন মুশফিককে এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। কিছুটা মনক্ষুণ্ন হলেও টিম ম্যানেজম্যান্টের সিদ্ধান্ত মেনে নিয়েছেন দল অন্তঃপ্রাণ মুশফিক। এখন দলের প্রয়োজনেই তাকে সম্ভবত ৪ নম্বরে ব্যাটিংয়ে নামানো হবে। ব্যাটিংয়ে তার অনেক কিছু দেওয়ার আছে দেশকে। যেটা তিনি কিপিংয়ের পাশাপাশি পেরে উঠছিলেন না। কিপিং ছেড়ে দিয়ে ব্যাটিংয়ে অসাধারণ পারফর্ম করেছেন- এমন একটি জ্বলন্ত উদাহারণ আছে মুশফিকের সামনে। শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারার কিপার হিসেবে ৪৮ টেস্ট খেলেছিলেন। তখন তার ব্যাটিং গড় ছিল ৪০.৪৮। সেঞ্চুরি ৭টি। অন্যদিকে কিপিং ছাড়ার পর ৮৬ টেস্টে তার গড় ৬৬.৭৮! সেঞ্চুরি ৩১টি।

basic-bank

Be the first to comment on "কিপিং ছাড়ার পর সাঙ্গাকারা হতে পারে মুশফিকের প্রেরণা"

Leave a comment

Your email address will not be published.


*