শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে কম্প্রেসার বিস্ফোরণে নিহত ১

নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি কোল্ডষ্টোরেজের কম্প্রেসার মেশিন বিস্ফোরণে এক শ্রমিক নিহত ও এক টেকনেশিয়ান আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের লালাপুর (মোহনপুর) গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রহনপুর ফায়ার সার্ভিস স্টেশনের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ওই এলাকায় ফিটু মিয়ার নির্মানাধীন কোল্ডষ্টোরেজ পরীক্ষামূলক চালু করার সময় কম্প্রেসার মেশিন বিস্ফোরণ হলে শ্রমিক ভোলাহাট উপজেলার পঞ্চনন্দপুর গ্রামের মোসাদ্দেক আলীর ছেলে কাওসার আলী(২৮) ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় টেকনেশিয়ান খুলনার শিপইর্য়াড এলাকার আমির আলীর ছেলে ফারুক হোসেন (৩৭) গুরুত্বর আহত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

basic-bank

Be the first to comment on "চাঁপাইনবাবগঞ্জে কম্প্রেসার বিস্ফোরণে নিহত ১"

Leave a comment

Your email address will not be published.


*