শিরোনাম

সৌদিকে দ্বীপ বিক্রি করতে চায় মালদ্বীপ, ভারতের কপালে হাত

নিউজ ডেস্ক : ভারতের দক্ষিণ সীমান্তের দ্বীপ-রাষ্ট্র মালদ্বীপের সাম্প্রতিক একটি সিদ্ধান্তে চিন্তার ভাঁজ ভারতের কপালে। জানা যায়, সৌদি আরবকে একটি দ্বীপ বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালদ্বীপ। ফাফু নামের ওই দ্বীপটি মালদ্বীপের বিখ্যাত ২৬টি রিং দ্বীপের একটি।

দ্বীপ কেনার বিষয়টি খতিয়ে দেখতে সম্প্রতি মালদ্বীপ সফরে যাচ্ছেন সৌদি আরবের রাজা সলমন বিন আবদুল্লাজিজ অল সৌদ। মালদ্বীপের প্রাক্তন বিদেশমন্ত্রী আহমেদ নাসিম জানিয়েছেন, ‘আগে বিদেশিরা মালদ্বীপে জমি কিনতে পারত না। কিন্তু ২০১৫-র একটি আইনে সেই নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এখন তা বৈধ। ‘

কিন্তু মালদ্বীপের এই সিদ্ধান্ত ভারতের কাছে উদ্বেগের কারণ হয়ে দাড়িয়েছে। ঘনঘন বিদেশসফরে গেলেও এখনও পর্যন্ত প্রতিবেশী দেশ মালদ্বীপে পা রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে দেশের এত কাছে সৌদি আরব দ্বীপ কিনলে শীঘ্রই মালদ্বীপ সফরে যাবেন মোদী, এমনটাই মনে করছেন কূটনীতিক মহল।

এতদিন পর্যন্ত ফাফু নামের ওই দ্বীপটির সঙ্গে ৪১ বছরের একটি বন্ড ছিল ইরানের। তবে এই মুহূর্তে এই দ্বীপের ৩০০ জন পড়ুয়াকে স্কলারশিপ দেয় সৌদি। তার মধ্যে ৭০ শতাংশই ওয়াহাবি মতাদর্শের মানুষ। এমনকী এখানকার মাদ্রাসাগুলিতেও সৌদির শিক্ষকরা শিক্ষা দান করেন। মালদ্বীপ প্রশাসন সূত্রে দাবি, ওয়াহাবি মতাবলম্বী মানুষদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

basic-bank

Be the first to comment on "সৌদিকে দ্বীপ বিক্রি করতে চায় মালদ্বীপ, ভারতের কপালে হাত"

Leave a comment

Your email address will not be published.


*