শিরোনাম

দ্বিতীয় টেস্টেও চাপে ভারত

নিউজ ডেস্ক : পুনে টেস্টে বাজেভাবে হারের পর সিরিজের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোই ভারতের একমাত্র লক্ষ্য। সেই লক্ষ্যেই শনিবার (০৪ মার্চ) অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরুতে মুখোমুখি হয়েছে স্বাগতিক ভারত। আর ম্যাচটিতে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বিরাট কোহলির দল।
পুনে টেস্টে বিপর্যয়ের পর বেঙ্গালুরু টেস্টে সতর্কভাবে শুরু করলেও ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি ভারত। কাঁধে চোট পাওয়া মুরালি বিজয়ের জায়গায় দলে আসা ওপেনার অভিনব মুকুন্দ কোনও রান না করেই মিচেল স্টার্কের বলে এলডিডব্লিউ হয়ে ফিরে যান। দলের রান তখন ১১। প্রথম ডাউনে নেমে পূজারাও বেশ নড়বড়ে অবস্থায় ১৭ রান করে আউট হয়ে যান। ৬৬ বল খেলে নাথান লায়নের বলে হ্যান্ডসকম্বের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন পূজারা। লাঞ্চ পর্যন্ত ভারতের রান ছিল ২ উইকেটে ৭২।
লোকেশ রাহুল ৪৮ রানে ক্রিজে ছিলেন। লাঞ্চের পর নেমে ব্যর্থ কোহালিও। ১৭ বলে মাত্র ১২ রান করে লায়নের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান ভারত অধিনায়ক। দলের রান তখন ৮৮। এরপর দলীয় ১১৮ রানে স্ট্যাম্প আউট হয়ে সাজঘরে ফিরেন আজিঙ্কা রাহানেও। তিনি ১৭ রান যোগ করেন স্কোরবোর্ডে। ৪৮ ওভার পর্যন্ত ভারতের রান ৪ উইকেটে ১১৯। রাহুল ৬৫ রানে এবং করুণ নায়ের এখরও রানের খাতা খুলেননি।
এই টেস্টে অস্ট্রেলিয়া দলে কোনও পরিবর্তন নেই। ভারতীয় দলে দু’টি বদল হয়েছে। মুরালি বিজয়ের জায়গায় অভিনব মুকুন্দ। আর জয়ন্ত যাদব বাদ পড়ে তার জায়গায় দলে ঢুকেছেন করুণ নায়ার। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট ৩০৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন করুণ। সেই টেস্ট তিনি চোট পাওয়া আজিঙ্কা রাহানের জায়গায় দলে ঢুকেছিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে রাহানে ফিরে আসায় জায়গা হয়নি করুণের। বেঙ্গালুরুতে ফিরে এসেছেন তিনি।

basic-bank

Be the first to comment on "দ্বিতীয় টেস্টেও চাপে ভারত"

Leave a comment

Your email address will not be published.


*