শিরোনাম

‘বন্যপ্রাণী রক্ষায় নতুন প্রজন্মকে উৎসাহিত করতে হবে’

নিউজ ডেস্ক : বন্যপ্রাণী সংরক্ষণে তরুণদের আহবান জানিয়ে বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেন, বন্যপ্রাণী রক্ষায় নতুন প্রজন্মকে উৎসাহিত করতে হবে। আমাদের নতুন প্রজন্ম কী শিখছে, এ জন্য সমাজকে ঠিক করতে হবে। আমরা যে যেখানে আছি সেখান থেকেই দায়িত্ব পালন করতে হবে। বন্যপ্রাণীকে টিকে থাকার জন্য মানুষের প্রয়োজন নেই, কিন্তু বন্যপ্রাণী না থাকলে মানুষের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তাই মানুষকে সবুজে শ্যামলে প্রকৃতির সাথে বাঁচতে বন্যপ্রাণী টিকিয়ে রাখার কোন বিকল্প নেই।
রাজধানীর আগারগাঁওএ বিশ্ববন্যপ্রাণী দিবস ২০১৭ উপলক্ষ্যে শনিবার বন অধিদফতরে হৈমন্তী মিলনায়তনে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দিন দিন বিভিন্ন বন্যপ্রাণী আমাদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে। আর এর দায় আমাদের। অর্থাৎ মানুষের। সে ক্ষেত্রে যে যেখানে যে পেশায় রয়েছেন, তার জায়গা থেকে এগিয়ে আসতে হবে।
প্রধান বন সংরক্ষক মোহাম্মদ সফিউল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। বিশেষ অতিথি বন ও পরিবেশ সচিব ইসতিয়াক আহমদ। এছাড়া উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক সাজেদা চৌধুরী, অধ্যাপক মনিরুল এইচ খান, অধ্যাপক মনোয়ার হোসেন এবং বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা ইনাম আল হক।
অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয় ছিল বন্যপ্রাণী সংরক্ষণে তরুনদের কন্ঠে কন্ঠ মিলাই।
বন ও পরিবেশ সচিব ইসতিয়াক আহমদ বলেন, তরুন সমাজই বন্যপ্রানীর জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারে। নিরাপত্তা আইন সংরক্ষণ করতে হবে। যুব সমাজের কাজ যত শক্ত হবে, তত আমাদের কার্যক্রম এগিয়ে যাবে। এ বিষয়ে সরকারের আন্তরিকতার কোন অভাব নেই।

basic-bank

Be the first to comment on "‘বন্যপ্রাণী রক্ষায় নতুন প্রজন্মকে উৎসাহিত করতে হবে’"

Leave a comment

Your email address will not be published.


*