শিরোনাম

নড়াইলে মাদ্রাসার অধ্যক্ষ নিয়োগে চতুরতা

নড়াইলে মাদ্রাসার অধ্যক্ষ নিয়োগে চতুরতা

নিউজ ডেস্ক॥ নড়াইলের শাহাবাদ মাজীদিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে ওই মাদ্রাসার অধ্যক্ষ পদে নিয়োগ নিয়ে কারচুপির অভিযোগ পাওয়া গেছে। মাদ্রাসার পরিচালনা পরিষদের সদস্যরা সভাপতির কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এছাড়াও অধ্যক্ষ পদে নিয়োগ প্রত্যাশীরাও সভাপতির কাছে লিখিত অভিযোগ করেছেন বলে জানাগেছে। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, উপধ্যক্ষ মোঃ বায়েজিদ হুসাইন বর্তমান মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করছেন। লিখিত অভিযোগ ও বিভিন্ন সূত্রে জানাগেছে, তিনি এ মাদ্রাসার নিজে অধ্যক্ষ হতে আবেদন করেছেন এবং কয়েকজন সাজানো প্রার্থীকে দিয়ে আবেদন করিয়েছেন। কমপ্রচলিত পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছেন। ওই দিনের ওই পত্রিকা নড়াইলে পাওয়া যায়নি। আবার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে পরিচালনা পরিষদের সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন। এ পরিচলনা পরিষদই অধ্যক্ষ নিয়োগ দেবে। এ নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করে বহুলপ্রচলিত পত্রিকায় পুনরায় বিজ্ঞপ্তি দেওয়ার দাবি জানান তাঁরা। পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য গোলাম মোস্তফা মনা বলেন, এ মাদ্রাসাটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম স্বনামধন্য মাদ্রাসা। বায়েজিদ হুসাইন অধ্যক্ষ হতে কূটকৌশল নিচ্ছেন। অথচ তিনি জামায়াতপন্থী সংগঠন মাদ্রাসা শিক্ষক পরিষদ ও মসজিদ মিশনের নড়াইল জেলা সভাপতি। ২০১৩ সালের অক্টোবরে সদর উপজেলার কাগজীপাড়ায় নাশকতা মামলায় পুলিশের ওপর হামলা মামলার চার্জশীটভুক্ত ৭৬ নম্বর আসামি। তিনি এ মামলায় কারাগারেও ছিলেন। এ প্রসঙ্গে বায়েজিদ হুসাইন বলেন, গত ৩১ জানুয়ারি দুটি পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিলাম। ৬টি আবেদন পড়েছে। আমি অধ্যক্ষ হতে আবেদন করেছি। কিন্তু অন্যরা আমার সাজানো প্রার্থী নয়। নিয়োগবোর্ড গঠন হলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদ থেকে সরে যাব। তিনি আরো বলেন, ১০-১২ বছর আগে ওই দুটি সংগঠনের সভাপতি ছিলাম। সে সংগঠনের কার্যক্রম এখন নেই। হজ¦ব্রত পালনে ছিলাম তখন আমার বিরুদ্ধে নাশকতা মামলা হয়েছে। আমাকে হেয় করতে এসব অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে পরিচালনা পরিষদের সভাপতি ও নড়াইল-২ আসনের সাংসদ শেখ হাফিজুর রহমান বলেন, পরিচালনা পরিষদের সভায় সিদ্ধান্ত হয়েছিল বহুলপ্রচলিত পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার জন্য। কিন্ত কোন পত্রিকায় দিয়েছে তা আমিও জানি না। এ বিষয়ে আগামি ৭ মার্চ গভর্নিং বডির সভা ডাকতে বলেছি। ওই সভায় এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

basic-bank

Be the first to comment on "নড়াইলে মাদ্রাসার অধ্যক্ষ নিয়োগে চতুরতা"

Leave a comment

Your email address will not be published.


*