শিরোনাম

মাজনুন মিজানের নতুন অভিজ্ঞতা

নিউজ ডেস্ক : বেলাল খানের নতুন একটি মিউজিক ভিডিওর মধ্য দিয়ে এবারই প্রথম কোনও গানের মডেল হলেন মাজনুন মিজান। গানটির নাম ‌‘পাতার বাঁশি’। এতে বেলাল খানের সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন সাবরিনা। কথা লিখেছেন এ মিজান। জেকে মজলিশের সংগীতায়োজনে গানটি সুরও করেছেন বেলাল। এই গানটির মাধ্যমে মাজনুন মিজানের সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী রাণী আহাদ। সম্প্রতি রাজধানীর অদূরে মানিকগঞ্জ ও সাভারের বিভিন্ন মনোরম লোকেশনে ভিডিওটি নির্মিত হয়েছে। এটি নির্মাণ করেছেন তপু খান। অনলাইনে সম্প্রতি গানের ভিডিওটি প্রকাশ করেছে দেশের অন্যতম অডিও-ভিডিও প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান সিএমভি। এটির অডিও প্রকাশ পেয়েছে জিপি মিউজিকে।
এ প্রসঙ্গে মাজনুন মিজান বলেন, ‘অভিনয়ের লম্বা ক্যারিয়ারে এবারই প্রথম কোনও মিউজিক ভিডিওতে কাজ করেছি। গানটি শুনে এবং ভিডিওটির গল্প জেনেই কাজটি করেছি। এতে আমি আমাকে নতুন করে আবিষ্কার করেছি। ভিডিওটি দর্শকদের অবশ্যই ভালো লাগবে।’ বেলাল খান বলেন, ‘গানটির কথা-সুর ও ভিডিও সবমিলিয়ে চমৎকার কিছু হয়েছে। আমি গান এবং ভিডিওটি নিয়ে ভীষণ আশাবাদী। আমার বিশ্বাস শ্রোতা-দর্শকরা ভালো কিছু পাবে। আমারও খুব পছন্দের একটি কাজ হয়েছে এটি।

basic-bank

Be the first to comment on "মাজনুন মিজানের নতুন অভিজ্ঞতা"

Leave a comment

Your email address will not be published.


*