শিরোনাম

মুফতি হান্নানের প্রিজনভ্যানে হামলা: মোস্তফা কামাল রিমান্ডে

নিউজ ডেস্ক : ফাঁসির আসামি জঙ্গি নেতা মুফতি আব্দুল হান্নানকে ছিনিয়ে নিতে প্রিজন ভ্যানে হামলার ঘটনায় গ্রেপ্তার মোস্তফা কামালকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাহবুবা আক্তার এ আদেশ দেন।

আসামি মোস্তফা ময়মনসিংহের তারাকান্দা উপজেলার পাগলী এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে।

এ বিষয়টি নিশ্চিত করে গাজীপুর আদালত পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, টঙ্গী থানা পুলিশ দুপুরে মোস্তফাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজতে (রিমান্ড) নেওয়ার আবেদন করে। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী হত্যাচেষ্টা মামলায় ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান ও তার সহযোগীসহ ১৯ আসামিকে ২১ অগাস্টের গ্রেনেড মামলার হাজিরার জন্য গতকাল সোমবার সকালে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার আদালতে পাঠানো হয়। আদালতে হাজিরা শেষে প্রিজনভ্যানে করে তাদের আবার কাশিমপুর কারাগারে ফিরিয়ে নেওয়ার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিকেল সাড়ে ৫টার দিকে প্রিজনভ্যান লক্ষ্য করে হাতবোমা ছোড়া হয়। এ ঘটনায় ঘটনাস্থল থেকে হাতবোমা, সাউন্ড গ্রেনেড, চাপাতিসহ মাদ্রাসা ছাত্র মোস্তফা কামালকে (২৫) আটক করে টঙ্গী থানা পুলিশ। এ ব্যাপারে গতকাল রাতেই টঙ্গী থানায় মোস্তফার নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ৭/৮ জনকে আসামি করে মামলা করেন থানার এসআই অজয় কুমার চক্রবর্তী।

basic-bank

Be the first to comment on "মুফতি হান্নানের প্রিজনভ্যানে হামলা: মোস্তফা কামাল রিমান্ডে"

Leave a comment

Your email address will not be published.


*