শিরোনাম

বায়ার্নের কাছে বড় পরাজয়ে আর্সেনালের বিদায়

নিউজ ডেস্ক : প্রায় বিনা প্রতিরোধে একের পর এক গোল হজম করে যাওয়া এই আর্সেনালকে যেন চেনা যাচ্ছিল না। প্রথম লেগে বড় হারের পর ফিরতি লেগেও বায়ার্নের কাছে বিশাল ব্যবধানে হেরে চ্যাম্পিয়ন্স লিগের সেরা ষোলো থেকে ছিটকে গেল আর্সেন ভেঙ্গারের দল। ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে এদিন ৫-১ গোলের জয় পায় বায়ার্ন মিউনিখ। দুই লেগ মিলিয়ে ১০-২ গোলে কোয়ার্টার ফাইনালে উঠেছে তারা।

মঙ্গলবার রাতের ম্যাচে শুরুতেই গোলমাল শুরু করে দর্শকরা। তারা মাঠে টয়লেট পেপার ছুড়ে মারলে কিছুক্ষণ খেলা বন্ধ রাখতে হয়। ১৪তম মিনিটে লিভিয়ে জিরুদের হেড পোস্টে লাগলে গোলের দারুণ সুযোগ মিস করে আর্সেনাল। তবে ৫মিনিট পরেই এগিয়ে যায় তারা। ইংলিশ ফরোয়ার্ড ওয়ালকট একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে জোরালো শটে নয়ারের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান। কিন্তু সেটাই প্রথম এবং শেষ।

৫৩তম মিনিটে ডি বক্সের মধ্যে রবের্ত লেভানদোভস্কিকে কোসিয়েলনি ফাউল করলে পেনাল্টি পায় বায়ার্ন। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কোসিয়েলনি। লেভানদোভস্কি স্পট কিক থেকে স্কোরলাইন ১-১ করেন। ৬৮তম মিনিটে পিছিয়ে পড়ে আর্সেনাল। সতীর্থের ব্যক পাস বিপদমুক্ত করতে গিয়ে দাভিদ অসপিনার দুর্বল শট আরিয়েন রোবেন হয়ে পেয়ে যান লেভানদোভস্কি। তার ফিরতি পাস থেকে বল জালে পাঠান রোবেন।

দশ জনে নেমে যাওয়া আর্সেনালকে ৭৭তম মিনিটে ডান দিক দিয়ে আক্রমণে ওঠা দগলাস কস্তা বাঁ পায়ের কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন। একটু পর ব্যবধান আরও বাড়ান আর্তুরো ভিদাল। ৮৫তম মিনিটে কস্তার ছোট পাস থেকে গোলরক্ষককে একা পেয়ে লক্ষ্যভেদ করেন চিলির মিডফিল্ডার ভিদাল। এরপর আর কিছু করার ছিল না আর্সেনালের।

basic-bank

Be the first to comment on "বায়ার্নের কাছে বড় পরাজয়ে আর্সেনালের বিদায়"

Leave a comment

Your email address will not be published.


*