শিরোনাম

ট্রাম্পের কারণে বিশ্ব এখন টালমাটাল

নিউজ ডেস্ক : ট্রাম্পের কারণে বিশ্বের সবকিছু উলটপালট হবার উপক্রম হয়েছে। কোথাও স্বস্তি নেই। সর্বশেষ ৬ মার্চ মুসলিম রাষ্ট্রের ব্যাপারে যে নির্দেশ জারি হয়েছে, সেটিও যুক্তরাষ্ট্রের নীতি-নৈতিকতার সাথে মানায় না। এ পদক্ষেপগুলোর কারণে এক ধরনের অস্বস্তিকর পরিস্থিতির উদ্ভব হয়েছে। আন্তর্জাতিকভাবে যুক্তরাষ্ট্রকে এক ঘরে করার মতো কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে।

বাংলাদেশি-আমেরিকানদের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে মার্কিন কংগ্রেসে বাংলাদেশ ককাস ও ডেমক্র্যাটিক ককাসের চেয়ারম্যান কংগ্রেসম্যান যোসেফ ক্রাউলি এসব কথা বলেছেন।

গত সোমবার কুইন্সে কংগ্রেসম্যানের ডিস্ট্রিক্ট অফিসে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলে ছিলেন ডেমক্র্যাট মোহাম্মদ আমিনুল্লাহ, কম্যুনিটি লিডার ডা. মোহাম্মদ  বিল্লাহ, কম্যুনিটি এ্যাক্টিভিস্ট মোহাম্মদ হাসানুজ্জামান হাসান এবং মুশফিক শ্যাম বিল্লাহ।

ক্রাউলি বলেন, ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা তহবিল কমানো হয়েছে ৪০ ভাগ। এর ফলে বাংলাদেশ এতদিন যে সহায়তা পেয়েছে, তাও হ্রাস পাবে। আগের মতো এখন আর দ্বি-পাক্ষিক সহযোগিতা অব্যাহত রাখা সম্ভব নয়।

 

basic-bank

Be the first to comment on "ট্রাম্পের কারণে বিশ্ব এখন টালমাটাল"

Leave a comment

Your email address will not be published.


*