শিরোনাম

নারী দিবস সম্মাননা পাচ্ছেন লোপা

নিউজ ডেস্ক : নাট্যসংগঠন স্বপ্নদল প্রবর্তিত ‘আন্তর্জাতিক নারী দিবস সম্মাননা-২০১৭’ পাচ্ছেন নাট্যজন আইরিন পারভীন লোপা। পাশাপাশি সংবর্ধনা দেওয়া হবে দলের নিয়মিত নারী নাট্যকর্মীদের। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ বুধবার (৮ মার্চ) সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে এই সম্মাননা প্রদান করা হবে। এ সময় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আতাউর রহমান, লাকী ইনাম, আকতারুজ্জামান প্রমুখ। ‘নারীজন্ম ধন্য হোক আপনভাগ্য গড়ার অধিকারে’- স্লোগান নিয়ে এই অনুষ্ঠান আয়োজন করছে স্বপ্নদল।
সম্মাননা পর্বের পরই মঞ্চস্থ হবে স্বপ্নদলের নতুন নাটক ‘হেলেন কেলার’। মহীয়সী নারী হেলেন কেলার-এর জীবন-কর্ম-স্বপ্ন-সংগ্রাম-দর্শনভিত্তিক নাটকটির লিখেছেন অপূর্ব কুমার কুন্ডু এবং নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। একক অভিনয় করছেন জুয়েনা শবনম। স্বপ্নদলের প্রধান সম্পাদক জাহিদ রিপন বলেন, বিশ্বের সকল নারীকে সম্মান জানাতে ২০১২ সাল থেকে নিয়মিতভাবে আন্তর্জাতিক নারী দিবস পালন করে আসছে স্বপ্নদল। দিবসটিতে এ পর্যন্ত সংবর্ধনা দেওয়া হয়েছে ফেরদৌসি মজুমদার, শিমুল ইউসুফ, লাকী ইনাম, নূনা আফরোজসহ স্বপ্নদলের নিয়মিত নারী নাট্যকর্মী এবং তাদের মায়েদের।

basic-bank

Be the first to comment on "নারী দিবস সম্মাননা পাচ্ছেন লোপা"

Leave a comment

Your email address will not be published.


*