শিরোনাম

শেরপুরে কিশোর বিল্লাল হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড

নিউজ ডেস্ক : শেরপুরে কিশোর বিল্লাল হত্যা মামলার রায়ে ৩ জনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদ- প্রদান করেছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে শেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন ওই দন্ডাদেশ প্রদান করেন। দ-প্রাপ্তরা হচ্ছে সদর উপজেলার শেরিঘাট এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে ছানুয়ার হোসেন ওরফে মান্নান, একই এলাকার শাহাদত হোসেনের ছেলে বিশু ও ঝিনাইগাতী উপজেলার গিলাগাছা গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে নুর হোসেন।  দ-িতদের মধ্যে আসামি ছানোয়ার হোসেন পলাতক রয়েছে। এ নিয়ে ৪ দিনের ব্যবধানে একই আদালতে ৩ মামলায় ৬ জনের যাবজ্জীবন ও একজনের ১০ বছরের সশ্রম কারাদ- হল।

অতিরিক্ত পিপি এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু জানান, শেরপুর শহরের নবীনগর এলাকার মকবুল হোসেনের ছেলে কিশোর বিল্লাল হোসেনের সাথে দন্ডিত আসামি মান্নান (১৫), বিশু (১৪) ও নুর হোসেনের (১৬) একটি চুরির ভাগ-বাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব চলছিল। ওই দ্বন্দ্বের জের ধরে ২০১১ সালের ২৩ মে রাতে শহরের শেরিঘাট ব্রিজের নিচে ডেকে নিয়ে তারা বিল্লালকে নৃশংসভাবে হত্যা করে। এরপর হাত-পা বেঁধে গুম করার উদ্দেশ্যে একটি চোরাই ট্রাংকের ভেতর বিল্লালের লাশ ঢুকিয়ে ট্রাংকটি নদীতে ভাসিয়ে দেয়। পরদিন সকালে স্থানীয় ভাটারাঘাট ঈদগাহ মাঠসংলগ্ন নদীতে জেলেদের জালে আটকা পড়ে ট্রাংকটি। খবর পেয়ে থানা পুলিশ ওই লাশ উদ্ধার করে এবং একইদিন ওই ঘটনায় সদর থানার তৎকালীন এসআই আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলাটি রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু ও আসামি পক্ষে এডভোকেট আব্দুল মান্নান পরিচালনা করেন।

 

 

basic-bank

Be the first to comment on "শেরপুরে কিশোর বিল্লাল হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড"

Leave a comment

Your email address will not be published.


*