নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়ার রাধানগর গ্রামে পুকুরে ডুবে চাচাতো ভাই-বোনের করুন মৃত্যূ হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে উপজেলার ইতনা ইউনিয়নের রাধানগর গ্রামের রজব আলীর ছেলে আরাফাত (৪) ও চাচাতো বোন মিরাজুল ইসলামের মেয়ে ফাবিয়া (৫) বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। এ সময় অসাবধানতাবসতঃ আরাফাত ও ফাবিয়া পুকুরে পড়ে ডুবে মারা যায়। খবর পেয়ে এলাকাবাসী তাদের উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
লোহাগড়ায় পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যূ
লোহাগড়ায় পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যূ
Be the first to comment on "লোহাগড়ায় পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যূ"