নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়া পৌরসভার পক্ষ থেকে নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সেলিম রেজা’কে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৯ মার্চ) বিকাল ৫টায় পৌর ভবনে মেয়র মোঃ আশরাফুল আলমের সভাপতিত্বে প্রভাষক রূপক মুখার্জির পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন,বিদায়ী ইউএনও সেলিম রেজা, কাউন্সিলর মোঃ গিয়াস উদ্দিন ভূইয়া ও আনিচুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ ফয়জুল আমীর লিটু,নবাগত নির্বাহী অফিসার মনিরা পারভীন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ফকির মফিজুল হক, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দির পরিচালনা পর্ষদের সাধারন সম্পাদক এ্যাডঃ অশোক কুমার বিশ্বাস, লক্ষীপাশা বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক বিএম লিয়াকত হোসেন, নোয়াগ্রাম ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম কালু, পৌরসভার প্রধান প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম, প্যানেল মেয়র বুলবুল আহম্মেদ, কাউন্সিলর, কামরুল ইসলাম,শাহজাহান সিরাজ বিদ্যুৎ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রেশমা পারভীন, সাগরিকা বেগম,মৈত্রী মন্ডল,পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন গনমাধ্যমকর্মীসহ সুশিল সমাজের অনেকে।
লোহাগড়া পৌরসভা থেকে নির্বাহী অফিসারকে বিদায় সংবর্ধনা
লোহাগড়া পৌরসভা থেকে নির্বাহী অফিসারকে বিদায় সংবর্ধনা
Be the first to comment on "লোহাগড়া পৌরসভা থেকে নির্বাহী অফিসারকে বিদায় সংবর্ধনা"