শিরোনাম

ট্রফি না জিতলে সরে যাবেন গার্দিওলা

নিউজ ডেস্ক : বায়ার্ন মিউনিখ থেকে অনেক স্বপ্ন নিয়ে ম্যানচেস্টার সিটির কর্মকর্তারা পেপ গার্দিওলাকে দলের কোচ করে এনেছেন। এমনকী সিটির ধনকুবের আরব মালিকও কিছুদিন আগে প্রকাশ্যে বলে দিয়েছেন যতদিন ইচ্ছে এই ৪৬ বর্ষীয় স্পেনীয় কোচ ম্যানচেস্টার সিটিতে থাকতে পারেন।

কিন্তু এতকিছুর পরেও স্বয়ং পেপ গার্দিওলা নিজে বলছেন, নতুন ক্লাবের কোচ হিসেবে প্রথম মৌসুমে একটাও ট্রফি না পেলে সেটাকে তার ক্যারিয়রের বড় অসাফল্য হিসেবেই মনে করবেন।

লন্ডনের একটি জনপ্রিয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে পেপ শুক্রবার বললেন, ‘‌মৌসুম শেষে ক’‌টা ট্রফি জিতলাম তা দিয়েই নিক্তিতে মেপে নেওয়া হবে কোচ হিসেবে আমার সাফল্য এটা ভালো করেই জানা আছে। এক মৌসুমে নামের পাশে ক’‌টা ট্রফি লেখা রইল সেটাই হয়ে থাকবে সাফল্যের পরিচায়ক। যদি কোনও ট্রফি না পাই তাহলে আমাকে ব্যর্থই বলা হবে। তাই সিটির কোচ হিসেবে আমি সফল না ব্যর্থ তা স্পষ্ট হবে চলতি মৌসুম শেষ হলেই। ’‌

এরই পাশাপাশি গার্দিওলা আবারও সাফ জানিয়ে দিয়েছেন ম্যান সিটির কোচ হিসেবে ট্রফিহীন অবস্থায় বেশি দিন থাকতে রাজি নন। পেপের কথায়, ‘‌ট্রফি না পেলে সিটির কোচ হিসেবে বেশিদিন থাকব না! নিজেই সরে যাব। ‌’‌

 

basic-bank

Be the first to comment on "ট্রফি না জিতলে সরে যাবেন গার্দিওলা"

Leave a comment

Your email address will not be published.


*