শিরোনাম

শুটিংয়ে আহত ক্যাটরিনা

নিউজ ডেস্ক : শুটিং করতে গিয়ে আহত হলেন ক্যাটরিনা। ‘জাগ্গা জাসুস’ ছবির একটি দৃশ্যে শুটিং করতে গিয়ে আহত হয়েছেন এই নায়িকা। ছবির শুটিংয়ের কাজ প্রায় শেষ। ঘাড়ে কোনো একটি ভারি জিনিস পড়ার ফলে চোট লাগে ক্যাটরিনার। ঘাড়ের সঙ্গে পিঠেও ব্যথা পেয়েছেন তিনি। চিকিৎসকরা তাকে কয়েকদিন বিশ্রামের পরামর্শ দিয়েছেন। এই আঘাতের ফলে জি সিনে অ্যাওয়ার্ডসেও পারফর্ম করতে পারলেন না ক্যাটরিনা।

এদিকে, এই মাসের ১৫ তারিখে সালমান খানের সঙ্গে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির শুটিং করতে অস্ট্রিয়ায় যাওয়ার কথা ছিল ক্যাটরিনার। কিন্তু আহত হওয়ার কারণে হয়তো তার যাওয়া পেছাতে পারে।

basic-bank

Be the first to comment on "শুটিংয়ে আহত ক্যাটরিনা"

Leave a comment

Your email address will not be published.


*