শিরোনাম

ডান্ডাবেড়ি পরিয়ে আর আসামি হাজির নয়

নিউজ ডেস্ক : কোন মামলার আসামিকে আর এজলাসে ডান্ডাবেড়ি পরিয়ে উপস্থিত করা হবে না মর্মে হাইকোর্টকে জানিয়েছেন ডিআইজি প্রিজন তৌহিদুল ইসলাম। পরে আদালত এ বিষয়ে ভবিষ্যতে সতর্ক থাকার নির্দেশ দিয়ে এ বিষয়টি নিষ্পত্তি করে দিয়েছেন।
তলবের প্রেক্ষিতে সোমবার (১৩ মার্চ) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চে হাজির হয়ে ব্যাখ্যা দেন ডিআইজি প্রিজন।
পরে আদালত থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন, আমরা আদালতে ব্যাখ্যা দিয়েছি চারজন আসামিই জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন (জেএমবি) সদস্য ছিলেন। আইন অনুযায়ী পুলিশের চাহিদার ভিত্তিতেই যে কোনো আদালতে আমরা আসামিকে ডান্ডাবেড়ি পরিয়ে পাঠাই। এক্ষেত্রেও তাই হয়েছে।
তখন আদালত আমাদের বলেছেন, ভবিষ্যতে আসামিকে ডান্ডাবেড়ি পরিয়ে আর আদালত কক্ষে পাঠানো যাবে না। আমরা আদালতের নির্দেশনা মেনে চলব।
অপরদিকে লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী সৈয়দা সাবিনা আহমেদ মলি জানান, চার বছর আগেই ডান্ডাবেড়ি পরিয়ে আসামিকে আদালতে হাজির যাবে না মর্মে হাইকোর্ট রায় দিয়েছিলেন।
রায়ের বিষয়টি তিনি অবগত নন বলে আদালতকে জানান ডিআইজি প্রিজন।
দীর্ঘদিন কারাগারে থাকা ১০ আসামিকে আদালতে হাজির করতে বলা হয়েছিল। সেই আসামিদের মধ্যে ৪ জনকে ডান্ডাবেড়ি পরিয়ে আদালতে হাজির করা হয়। আসামিদের ডান্ডাবেড়ি পরিয়ে আদালতে হাজির করায় গত ৭ মার্চ ডিআইজ প্রিজনকে তলব করেন হাইকোর্ট। তলবের প্রেক্ষিতে সোমবার ডিআইজি প্রিজন আদালতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেন।

basic-bank

Be the first to comment on "ডান্ডাবেড়ি পরিয়ে আর আসামি হাজির নয়"

Leave a comment

Your email address will not be published.


*