শিরোনাম

অসুস্থতার কারণে আদালতে যাচ্ছেন না খালেদা জিয়া

নিউজ ডেস্ক : অসুস্থতার কারণে ১২ মামলায় আজ নিম্ন আদালতে হাজির হবেন না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার ১০ মামলায় অভিযোগ গঠনের শুনানি, এক মামলায় অভিযোগপত্র আমলে নেওয়া এবং অপর এক মামলায় তার হাজিরার দিন ধার্য ছিল। আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে দারুসসালাম থানার ৮ মামলা, রাষ্ট্রদ্রোহের এক মামলা ও যাত্রাবাড়ীর এক মামলাসহ মোট ১০ মামলার শুনানি এবং যাত্রাবাড়ীর অপর এক মামলা আমলে নেওয়ার দিন ধার্য ছিল।

অপরদিকে ঢাকার বিশেষ জজ আদালত ৯ এর বিচারক এম আমিনুল ইসলামের আদালতে নাইকো মামলার হাজিরার দিন ধার্য ছিল। খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া জানান, বেগম খালেদা জিয়া অসুস্থতাজতিন কারণে আজ আদালতে হাজির হতে পারছেন না।

basic-bank

Be the first to comment on "অসুস্থতার কারণে আদালতে যাচ্ছেন না খালেদা জিয়া"

Leave a comment

Your email address will not be published.


*