শিরোনাম

পরামর্শক হয়ে পাকিস্তানে আসছেন‌ রোনাল্ডিনহো

নিউজ ডেস্ক : রোনাল্ডিনহো ভারতে ঘুরে গেছেন দুইবার। ফুটবলে অংশগ্রহণও করেছেন তিনি। এবার পাকিস্তানে পাড়ি দিতে চলেছেন ব্রাজিলের প্রাক্তন তারকা ফুটবলার রোনাল্ডিনহো।

পাকিস্তানি সংবাদমাধ্যম জানিয়েছে, ব্রাজিলীয় ফুটবলারের সেদেশে আসা প্রায় নিশ্চিত। রোনাল্ডিনহোর পক্ষ থেকে নাকি নিশ্চয়তাও পাওয়া গেছে। পাকিস্তানে উঠতি ফুটবলারদের উদ্বুদ্ধ করার জন্যেই তাকে আনা হচ্ছে। পাশাপাশি রোনাল্ডিনহোর নাকি একটি ম্যাচ খেলারও কথা রয়েছে।

সম্প্রতি লাহোরে পাকিস্তান সুপার লিগ সফলভাবে আয়োজন করার পর দেশের ক্রীড়া মন্ত্রণালয় অন্য খেলোয়াড়দেরও সেদেশে আনার চেষ্টা করেছে। রোনাল্ডিনহোর পা দেওয়া সেই চেষ্টারই ফসল। ‌‌

basic-bank

Be the first to comment on "পরামর্শক হয়ে পাকিস্তানে আসছেন‌ রোনাল্ডিনহো"

Leave a comment

Your email address will not be published.


*