শিরোনাম

পুরুষের একাধিক বিয়ের পক্ষে ইরাকের নারী এমপি

নিউজ ডেস্ক : বিধবা, পরিত্যক্ত ও বয়স্ক নারীর সংখ্যা বেড়ে যাওয়ায় ইরাকে পুরুষদের বহুবিবাহের বৈধতা দিতে একটি আইন করার প্রস্তাব দিয়েছেন ইরাকের পার্লামেন্টের এক নারী সদস্য। খবর দ্য ইন্ডিপেন্ডেন্টের।
এমপি জামিলা আল-এবাইদির উত্থাপিত ওই প্রস্তাবে সরকারের পক্ষ থেকে পুরুষদের আর্থিক সুবিধা দেয়ার কথাও বলা হয়েছে, যাতে তারা একের অধিক নারীকে বিয়ে করতে পারেন।
রবিবার রাজধানী বাগদাদে পার্লামেন্ট ভবনে সাংবাদিকদের কাছে এমপি জামিলা বলেন, এসব নারীকে আর্থিক ক্ষেত্রে সুবিধা দেয়ার জন্য এমনটা করা উচিত। তাই তিনি বিধবা, তালাকপ্রাপ্ত ও বয়স্ক নারীদের মর্যাদা রক্ষার জন্য পুরুষদের বহুবিবাহ বৈধতা দেয়ার আইন করার জন্য প্রস্তাব করেছেন।
ইরাকে বিভিন্ন কারণে বাড়ছে বিচ্ছেদপ্রাপ্ত নারীর সংখ্যা। এতে বড় রকমের একটি সামাজিক সমস্যা সৃষ্টি হচ্ছে। নারীরা আর্থিকসহ নানা সংকটে পড়ছেন।

basic-bank

Be the first to comment on "পুরুষের একাধিক বিয়ের পক্ষে ইরাকের নারী এমপি"

Leave a comment

Your email address will not be published.


*