শিরোনাম

মিরাজের জোড়া আঘাতে বিপদে শ্রীলঙ্কা

নিউজ ডেস্ক : কাটার মাস্টার মুস্তাফিজের পর লঙ্কান দুর্গে জোড়া আঘাত হানলেন তরুণ স্পিনার মেহেদী হাসান মিরাজ। তার ঘূর্ণি-বলে বিভ্রান্ত হয়ে স্টাম্পিংয়ের শিকার হলেন প্রথম টেস্টের ১৯৪ রান করা কুশল মেন্ডিস। পরের ওভারে এসে আবারও শিকার ধরলেন তিনি। এবার সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন ওপেনার উপল থারাঙ্গা (১১)। ২৪ রানে দ্বিতীয় এবং ৩৫ রানে তৃতীয় উইকেটের পতন ঘটে শ্রীলঙ্কার। এই রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ৩৫ রান।

এর আগে অবশ্য একবার রিভিউ নিয়ে বেঁচে যান থারাঙ্গা। মুস্তাফিজের বলটি চলে যাচ্ছিলো লেগ স্টাম্পের বাইরে দিয়ে। স্টাম্পের চেয়ে উঁচুও ছিল বল। মুস্তাফিজের আবেদনে আঙুল তুলে দিতে দেরি করেননি আম্পায়ার এস রবি। রিভিউ নিয়ে সফল হন তিনি।

পি সারা ওভালে বাংলাদেশের শততম টেস্টে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক শ্রীলঙ্কা। ইনিংসের শুরু থেকেই বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে তারা। মুস্তাফিজ এবং শুভাশিসের করা প্রথম তিন ওভারে তারা কোনো রানই নিতে পারেনি। দলীয় ১৩ রানেই প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমানের বলে মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান দিমুথ করুণারত্নে। আউট হওয়ার আগে তিনি ৩২ বলে ৭ রান করেন।

basic-bank

Be the first to comment on "মিরাজের জোড়া আঘাতে বিপদে শ্রীলঙ্কা"

Leave a comment

Your email address will not be published.


*