নিউজ ডেস্ক : ময়মনসিংহে ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়কের একটি বেইলি ব্রিজ ভেঙে মালবোঝাই ট্রাক খালে পড়ে গেছে।
বুধবার (১৫ মার্চ) ভোরের দিকে বেইলি ব্রিজ ভেঙে ট্রাকটি খালে পড়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
কোতোয়ালি মডেল থানার ওসি কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার ভোরের দিকে অতিরিক্ত মালবোঝাই ট্রাকটি বেইলি ব্রিজে উঠলে তা ভেঙে নিচে পড়ে যায়। তিনি আরো জানান, ব্রিজটি পুরনো ও অতিরিক্ত মালবোঝাইয়ের কারণে ভেঙে গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ব্রিজের দুই পাশে যানজটের সৃষ্টি হয়েছে।

Be the first to comment on "ময়মনসিংহে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খালে"