শিরোনাম

পাকিস্তানে সামরিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৩ জঙ্গির ফাঁসি কার্যকর

নিউজ ডেস্ক : পাকিস্তানের সামরিক আদালতে তিন জঙ্গির মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছিল। গত বুধবার শাহিওয়ালের এক হাইসিকিউরিটি কারাগারে তাদের ফাঁসি কার্যকর করা হয়। দেশটির মিলিটারি মিডিয়া উইং এ তথ্য নিশ্চিত করেছে।

ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) থেকে বলা হয়, ওই তিন জঙ্গি সেনাবাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থার ওপর হামলার মতো মারাত্মক সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।

দেশটির সামরিক আদালত দুই বছরের মেয়াদে ১৬১টি মৃত্যুদণ্ডের রায় প্রদান করেন। তার মধ্যে ২১টি দণ্ড কার্যকর করা হয়েছে বলে জানায় আইএসপিআর।

আসামিদের বিষয়ে কিছু তথ্য প্রদান করেছে আইএসপিআর। তিনজনের মধ্যে দুজন নিষিদ্ধ সংগঠন হরকাত-উল জিহাদ আল-ইসলামি’র সদস্য। তাদের নাম সাইদ জামান খান এবং মুহাম্মাদ জিসান। তৃতীয় জন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নামের আরেক নিষিদ্ধ সংগঠনের সদস্য।

এরা তিন জনের বিরুদ্ধেই সেনাবাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থার ওপর হামলার অভিযোগ রয়েছে। ম্যাজিস্ট্রেট এবং আদালতের সামনে আনীত সকল অভিযোগ স্বীকার করে নেন তিন আসামি। তাদের মৃত্যুদণ্ডের রায় প্রদান করেন আদালত, জানায় আইএসপিআর।

সামরিক আদালতে জঙ্গিদের বিচারকার্য প্রায় বছরখানেকের মতো স্থগিত ছিল। পরে এ মাসের প্রথমদিকে জেলা কারাগারে টিটিপি’র ৫ সদস্যের ফাঁসি কার্যকরের মাধ্যমে আবারো তা সচল হয়েছে।

মিলিটারি কোর্ট সিভিলিয়ান সন্ত্রাসীদের বিচারে দুই বছর মেয়াদ নিয়ে কাজ শুরু করে। ২০১৪ সালে পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে হত্যাকাণ্ডের ঘটনার পর গঠিত হয় এই সামরিক আদালত। ওই ঘটনায় ২৭৪ জনকে অভিযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে ১৬১ জনকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয় এবং ১১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে অধিকাংশই যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছে। সূত্র : ডন

basic-bank

Be the first to comment on "পাকিস্তানে সামরিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৩ জঙ্গির ফাঁসি কার্যকর"

Leave a comment

Your email address will not be published.


*