শিরোনাম

সত্যিই কি ব্রেকআপ হয়েছে আথিয়ার?

নিউজ ডেস্ক : ২০১৫ সালে ‘হিরো’ ছবির মধ্যদিয়ে আলোচনায় আসেন বলিউডের অভিনেত্রী আথিয়া শেঠি। তবে কেরিয়ারের থেকেও লভ লাইফ নিয়েই বেশি আলোচনায় রয়েছেন তিনি। একাধিক পুরুষের সঙ্গে তাঁর সম্পর্কের কথা শোনা গিয়েছে বলিউড মহলে।

কখনও বলিউডে কান পাতলে শোনা যেত ‘হিরো’র কো-স্টার সুরজ পাঞ্চোলি তাঁর বয়ফ্রেন্ড। কখনও মুক্তির অপেক্ষায় থাকা ছবি ‘মুবারক’-এর কো-স্টার অর্জুন কপূরের সঙ্গে নাম জড়িয়েছে তাঁর।

জানা যায়, দীর্ঘ তিন বছর ধরে ব্যবসায়ী আদিত্য ভাণ্ডারীর সঙ্গে সম্পর্ক রয়েছে নায়িকার। কিন্তু মাস কয়েক হল নাকি ব্রেকআপ হয়ে গিয়েছে তাঁদের। আদিত্য নাকি অন্য এক মহিলার প্রেমে পড়েছেন। তবে এ নিয়ে মুখ খুলতে নারাজ আথিয়া।

নাম প্রকাশে অনিচ্ছুক আথিয়ার এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, কোনো রকম গুজবে কান দিতে চান না নায়িকা। তাঁর বাবা সুনীল শেঠিকে নিয়েও ইন্ডাস্ট্রিতে অনেক রকম গুজব ছিল। ফলে এক জন তারকা হলে তাঁকে নিয়ে নানারকম গুজব থাকবে, সেটাই স্বাভাবিক।

basic-bank

Be the first to comment on "সত্যিই কি ব্রেকআপ হয়েছে আথিয়ার?"

Leave a comment

Your email address will not be published.


*