শিরোনাম

যা করার বেডরুমেই করি: সোনম কাপুর

নিউজ ডেস্ক : নীরজার সৌজন্যে পেয়েছেন বিশেষ জাতীয় পুরষ্কার। প্যাডম্যান থেকে সঞ্জয় দত্তের জীবনী, দু-দুটি বায়োপিকে গুরুত্বপূর্ণ চরিত্র করছেন। এমনিতেই পেয়ে গিয়েছেন বলিউডের ফ্যাশনিস্তার তকমা। সেই সোনম কাপুর এবার ফাঁস করলেন নিজের অন্দরমহলের রহস্য। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নায়িকা সটান জানিয়ে দিলেন, যা করার বেডরুমেই করেন তিনি। সোনমের এই বিস্ফোরক স্বীকারোক্তির পরই প্রশ্ন উঠেছে, বেডরুমে কী এমন করেন অনিল তনয়া? সাক্ষাৎকার দিতে গিয়ে সঞ্চালকের এক বিতর্কিত প্রশ্নের উত্তরে সোনম জানান, যদি পরনিন্দা-পরচর্চা করতেই হয় তাহলে তা নিজের বেডরুমেই করবেন তিনি। কারও সোফায় গিয়ে, কিংবা টেলিভিশনের ক্যামেরার সামনে নয়।

শোনা গিয়েছে সাক্ষাৎকারে সোনম এমনটাও জানিয়েছেন যে, পারফিউমের গন্ধ থেকেই তিনি মানুষকে বিচার করেন। আর এই গন্ধ নিয়ে ভীষণই খুঁতখুঁতে তিনি। নিজের প্রথম চুমু খাওয়ার কথাও নাকি এই সাক্ষাৎকারেই ফাঁস করেছেন সোনম। জানিয়েছেন, যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলেন তেমন কিছুই জানতেন না তিনি। অনেক সময় নাকি বোকাও বনে যেতেন। কিন্তু ধীরে ধীরে পরিণত হয়েছেন। ছবি বাছতে শিখেছেন। মানুষের চাহিদা বুঝতে শিখেছেন। নিজেকে বুঝতে শিখেছেন। তাই এখন সবদিক ভাবনা চিন্তা করেই চরিত্র বেছে নেন। চরিত্র ছোট কিংবা পার্শ্ব হলেও তাঁর কিছু এসে যায় না। তবে তার জোর থাকা চাই। সে কারণেই অক্ষয়ের প্যাডম্যান ও সঞ্জয় দত্তের বায়োপিককে বেছে নিয়েছেন নায়িকা। শোনা গিয়েছে, সঞ্জয়ের বায়োপিকে টিনা মুনিমের চরিত্র ফুটিয়ে তুলবেন সোনম।

basic-bank

Be the first to comment on "যা করার বেডরুমেই করি: সোনম কাপুর"

Leave a comment

Your email address will not be published.


*