শিরোনাম

দেব-রুক্মিণীর বিয়ে?

নিউজ ডেস্ক : হ্যাঁ, বিয়ে তো বটেই। অন্তত ছবি তো সেই প্রমাণই দিচ্ছে। তবে কাহিনীতে একটা ছোট্ট টুইস্ট রয়েছে। কী সেটা?

তাঁর প্রযোজনায় প্রথম ছবি। আর প্রথম ছবিতেই ট্রেন্ড সেট করলেন দেব। রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘চ্যাম্প’ দিয়ে প্রযোজনায় হাতেখড়ি হচ্ছে দেবের। এ ছবিতে ডেবিউ হচ্ছে মডেল রক্মিণীর। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, দেবের রিয়েল লাইফ বান্ধবীও তিনি। সে কারণেই তাঁদের বিয়ের ছবি নিয়ে এত উত্তেজনা তৈরি হয়েছে সিনে মহলে। তবে এ বিয়ে বাস্তবের নয়। ‘চ্যাম্প’-এ সম্ভবত রয়েছে এই বিয়ের দৃশ্য। কারণ ছবির প্রচারেই এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে টিম ‘চ্যাম্প’।

রবিবার মুক্তি পেল এই ছবির ট্রেলার। আর সেখানেই তৈরি হল নতুন ট্রেন্ড। এই প্রথম মুম্বাইতে ‘টুইটার ইন্ডিয়া’র অফিস থেকে কোনো বাংলা ছবির জাতীয় প্রোমোশন হল। এদিন টুইটার লাইভে ছিলেন দেব, রুক্মিণী। অনুষ্ঠানটি পরিচালনা করেন রামকমল মুখোপাধ্যায়। সাংবাদিক হিসেবে জীবন শুরু করলেও বর্তমানে তিনি লেখক-প্রযোজক হিসেবে পরিচিত।

এক বক্সারের জীবনের ওঠা পড়ার কাহিনী নিয়ে চিত্রনাট্য সাজিয়েছেন পরিচালক। সব কিছু ঠিক থাকলে আগামী ঈদে মুক্তি পাবে ‘দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার’-এর প্রথম ছবি ‘চ্যাম্প’।

সূত্র: আনন্দবাজার

basic-bank

Be the first to comment on "দেব-রুক্মিণীর বিয়ে?"

Leave a comment

Your email address will not be published.


*