শিরোনাম

রাজধানীতে মৃত নারীর সঙ্গে জীবিত শিশু উদ্ধার

নিউজ ডেস্ক : রাজধানীর ফকিরাপুলে আল শাহীন নামের এক আবাসিক হোটেল থেকে এক নারীর লাশ উদ্ধার করছে মতিঝিল থানা পুলিশ। ওই নারীর বয়স আনুমানিক ২৮ বছর। তবে এখন পর্যন্ত লাশটির নাম পরিচয় পাওয়া যায়নি।
হোটেলের ওই কক্ষ থেকে আনুমানিক ১০-১২ দিন বয়সী একটি মেয়ে শিশুকেও জীবিত উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির মুখের বাম পাশে আঘাতের চিহ্ন আছে। রবিবার রাত সাড়ে ১১টার দিকে লাশসহ শিশুটিকে উদ্ধার করা হয়।
মতিঝিল থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, স্বামী স্ত্রী পরিচয় দিয়ে হোটেলেরর ওই কক্ষটি ভাড়া নেওয়া হয়েছিল। রাতে শিশুর কান্নার শব্দ শুনে হোটেল কর্তৃপক্ষ কক্ষটির কাছে গিয়ে দেখে বাইরে থেকে তালাবদ্ধ দেখে পুলিশে খবর দেয়। পরে তালা ভেঙ্গে কক্ষের ভিতরে গলায় উড়না পেঁচানো অবস্থায় নারীর লাশ পাওয়া যায় এবং শিশুটিকে জীবিত উদ্ধার করে।
এসআই সাইফুল আরও জানান, ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশটি ঢামেক মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

basic-bank

Be the first to comment on "রাজধানীতে মৃত নারীর সঙ্গে জীবিত শিশু উদ্ধার"

Leave a comment

Your email address will not be published.


*