নিউজ ডেস্ক॥ নড়াইল জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করায় বৃহস্পতিবার ( ৩ মে) বিকালে লোহাগড়া উপজেলা ছাত্রলীগের উদ্দ্যেগে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন করা হয়েছে।
জনা গেছে, নড়াইল জেলা ছাত্রলীগের পুরাতন কমিটি বিলুপ্ত করে আশরাফুজ্জামান মুকুল, সভাপতি ও নিলয় রায় বাঁধন’কে সাধারন সম্পাদক করে নতুন কমিটির অনুমোদন দেওয়ায় বৃহস্পতিবার বিকালে লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক এমএম রাশেদুল হাসান রাশেদ’র নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে লোহাগড়া পৌর আ’লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে নতুন কমিটির পক্ষ থেকে সকলের মাঝে মিষ্টি বিতরন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকের হাতকে আরও শক্তিশালী করার জন্য এমএম রাশেদুল হাসান রাশেদ, ছাত্রলীগের সকল নেতা কর্মীদের উদাত্ব আহব্বান জানান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা কাজী ওহিদুর রহমান ওহিদ, সাগর আহম্মেদ, শরীফুল ইসলাম, হামিম মুন্সি, দিদারুল ইসলাম তানভীর, বিল্লাল হোসেন, নাহিদুজ্জামান, পলাশ মাহমুদ, জাবেদ আহম্মেদ ও মেহেদী হাসান, প্রমুখ।
লোহাগড়ায় ছাত্রলীগের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন
লোহাগড়ায় ছাত্রলীগের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন
Be the first to comment on "লোহাগড়ায় ছাত্রলীগের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন"