শিরোনাম

‘শেখ হাসিনার পদত্যাগ না, সুুষ্ঠু নির্বাচন চাই’

‘শেখ হাসিনার পদত্যাগ না, সুুষ্ঠু নির্বাচন চাই’

নিউজ ডেস্ক ॥ শেখ হাসিনা সরকারের পদত্যাগের বদলে সুষ্ঠু-অবাধ-নিরপেক্ষ নির্বাচন চেয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী । তিনি বলেন, আমি শেখ হাসিনার সরকারের পদত্যাগ চাই না। চাই সুষ্ঠু-অবাধ-নিরপেক্ষ নির্বাচন। নির্বাচনের পরিবেশ তৈরি হলেই নির্বাচনে যাবো। গত শনিবার রাজধানীর মতিঝিলে কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, জাতীয় ঐক্য এবং দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলের বর্ধিত সভার সিদ্ধান্ত জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। কাদের সিদ্দিকী বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে বিএনপির সঙ্গে তাল মিলিয়ে আমরাও নির্বাচনে যাইনি। তার মানে এই নয় যে, বিএনপিকে সমর্থন দিয়ে তাদের সঙ্গেই আছি। আর আগামী নির্বাচনে বিএনপি নির্বাচনে যাবে কি যাবে না, সেটি তাদের বিষয়। আমরা নির্বাচনের পরিবেশ তৈরি হলে নির্বাচনে যাব। কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বলেন, আমাদের বক্তব্য স্পষ্ট, আওয়ামী লীগ ও বিএনপিকে সমদূরত্বে রেখে জাতীয় ঐক্য গঠন করা হোক। এখানে যদি বিএনপিকে টানা হয়, তাহলে আওয়ামী লীগও চলে আসতে পারে। এ সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যথার্থই বলেছেন (আওয়ামী লীগকে ছাড়া জাতীয় ঐক্য হবে না)।
বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, জাতীয় ঐক্য এখনও গঠন হয়নি। এ নিয়ে দড়ি টানাটানি চলছে। জাতীয় ঐক্যের স্তম্ভ কৃষক-শ্রমিক-জনতা লীগ তৈরি করেছে। আমাদের বাদ দিয়ে জাতীয় ঐক্য গঠন হতে পারে না। স্পষ্ট করে কাদের সিদ্দিকী বলেন, যতদিন বেঁচে থাকব বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে বেঁচে থাকব। দুঃখ হয়, বর্তমান আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে না।

basic-bank

Be the first to comment on "‘শেখ হাসিনার পদত্যাগ না, সুুষ্ঠু নির্বাচন চাই’"

Leave a comment

Your email address will not be published.


*