নিউজ ডেস্ক: ঢাকার আশুলিয়ায় ট্রাকচাপায় ও বাস উল্টে দুইজনের মৃত্যুসহ ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের নয়ারহাট ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের বারইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান আশুলিয়া থানার এসআই আবু সিদ্দিক।
হতাহত কারও পরিচয় জানা যায়নি।
এসআই বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের নয়ারহাট এলাকায় রাস্তা পার হওয়ার সময় এক ব্যক্তিকে চাপা দিয়ে ট্রাক রেখে চালক পালিয়ে যায়।
“এ ঘটনায় আনুমানিক ৩০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এ ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান।”
পরে হাইওয়ে পুলিশ লাশ উদ্ধারসহ ট্রাক আটক করে।
অপরদিকে বারইপাড়া এলাকায় একটি বাস উল্টে একজনের মৃত্যুসহ ‘অন্তত ১০’ জন আহত হওয়ার খবর দিয়েছে পুলিশ।
এসআই সিদ্দিক বলেন, নবীনগর-চন্দ্রা মহাসড়কের বারইপাড়া এলাকায় একটি বাস উল্টে গেলে আনুমানিক ২৮ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক যাত্রী মারা যান।
“এ ঘটনায় আহত হন আরও অন্তত ১০ জন।”
আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
ময়নাতদন্তের জন্য লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

Be the first to comment on "আশুলিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২"