শিরোনাম

লোহাগড়ায় ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

লোহাগড়ায় ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়ায় সিংগা মশাঘুনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) বিকালে সিংগা-মশাঘুনি গ্রামের যুব সমাজের উদ্যোগে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ ওসমান গনির সভাপতিত্বে লাঠি খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের  অফিসার্স কল্যাণ সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান, লক্ষীপাশা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য গোপাল দত্ত, লোহাগড়া থানার এসআই অনিল মুখার্জি, জেলা যুবলীগ সদস্য শেখ ছদরউদ্দিন শামীম, বিদ্যালয়ের দাতা সদস্য মুজিবর রহমান, পৌর কাউন্সিলর শাহজাহান সিরাজ বিদ্যুৎ, বুলবুল ইসলাম বুলু প্রমুখ। পরে বিদ্যালয় মাঠ চত্তরে নড়াইলের বীর শ্রেষ্ঠ নুর মোহাম্মদ লাঠিয়াল দল লাঠি খেলা প্রদর্শন করে। শনিবার সন্ধ্যায় মাদক বিরোধী কনসার্ট অনুষ্ঠিত হবে।

basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত"

Leave a comment

Your email address will not be published.


*