নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়ায় প্রাণঘাতী করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে একজন বৃদ্ধা মহিলার মৃত্যু হয়েছে। মৃত্যুর সংবাদ পেয়ে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেল টিম ঘটনাস্থল পরিদর্শন করে মৃত ব্যাক্তির নমুনা সংগ্রহ করেছেন। লোহাগড়া থানা পুলিশ ওই বাড়িটি লাল পতাকা টানিয়ে লকডাউন করেছে। এলাকাবাসীদের সাথে আলাপ করে জানা গেছে, বৃদ্ধা ফাতেমা বেগমের মেয়ে সুলতানা ঢাকার আশুলিয়ায় বসবাস করে। সম্প্রতি ফাতেমা বেগম তার মেয়ের আশুলিয়ার বাসা বাড়িতে বেড়াতে যান। সেখানে তিনি জ্বর ও শ্বাসকষ্ঠ রোগে ভুগছিলেন। গত শনিবার তার অবস্থার অবনতি হলে মেয়ে সুলতানা তার মা’কে নড়াইলের বাতাসি গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়। রোবরার (১২ এপ্রিল) রাত ৮টার দিকে করোনা উপসর্গ নিয়ে তিনি মারা যান। ফাতেমা বেগম (৬৫) শালনগর ইউনিয়নের বাতাসি গ্রামের মৃত রাহেন শিকদারের স্ত্রী। অবশ্য ফাতেমা বেগমের নিকট আত্মীয়রা বলছেন, তিনি ঢাকায় ছিলেন না, লোহাগড়ায় মেয়ের বাড়িতে ছিলেন। সংবাদ পেয়ে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার কামরুল ইসলামের নেতৃত্বে একটি মেডিকেল টিম ঘটনাস্থল পরিদর্শন করে ওই বৃদ্ধার নমুনা সংগ্রহ করেছেন। এ বিষয়ে ডাক্তার কামরুল ইসলাম বলেন, মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। রোববার রাতেই তার আত্মীয়-স্বজনরা তাকে দাফন করেছেন।এ দিকে এ ঘটনায় ওই ইউনিয়ন জুড়ে করোনা আতংক ছড়িয়ে পড়েছে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান সোমবার দুপুরে গণমাধ্যম কর্মীদের কাছে লকডাউনের বিষয়টি নিশ্চিত করেছেন।
লোহাগড়ায় করোনা উপসর্গে বৃদ্ধার মৃত্যু,বাড়ি লকডাউন
লোহাগড়ায় করোনা উপসর্গে বৃদ্ধার মৃত্যু,বাড়ি লকডাউন
Be the first to comment on "লোহাগড়ায় করোনা উপসর্গে বৃদ্ধার মৃত্যু,বাড়ি লকডাউন"