নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়ায় দরিদ্র ও অসচ্ছল সাড়ে পাঁচ’শ পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার (২১ মে) এ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্ভোধন হয়ে চলবে শনিবার (২৩ মে) পর্যন্ত। এ দম্পতি পৌরসভার মশাঘুনি গ্রামের মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত শিক্ষক শহীদুর রহমানের ছেলে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন অফিসার্স কল্যাণ সমিতির যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান মাসুদ ও তার সহধর্মিনী রোজিয়া সুলতানা চামেলী। তাদের নিজস্ব অর্থায়নে মহামারী করোনা ভাইরাসে লকডাউনে ঘরবন্দি থাকা চায়ের দোকানি, বারবারসপ (নাপিত), বাস-মিনিবাস,পরিবহন শ্রমিক ও মসজিদের ঈমাম- মোয়াজ্জিনদের মাঝে পোলাও চাল, সেমাই, চিনি, দুধ, কিসমিস ও শিশুখাদ্য বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন,আমাদা আদর্শ কলেজের প্রভাষক রূপক মুখার্জি, মার্কেন্টাইল সিকিউরিটি ব্যাংক খুলনা শাখার ব্যবস্থাপক এ টি এম সালাহউদ্দিন, শরিয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সহকারী শিক্ষা অফিসার (এ ইউ ই ও) শেখ চঞ্চল মাহমুদ, যুবলীগ নেতা শেখ সদরউদ্দিন শামীম, সমাজসেবক ইকতিয়ার রহমান, শিপলু, ডলার, ওবায়দুর, বাশার, মেহেদী, বালাম, নাবিদুল ও গনমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ। উল্লেখ্য: করোনার প্রারম্ভে লকডাউনে ঘরে থাকা লোহাগড়া পৌর এলাকার ৯টি ওয়ার্ডের আট’শ অসচ্ছল পরিবারের মাঝে ৮কেজি করে চাল বিতরণ করেছেন এ দম্পতি ।
লোহাগড়ায় ফের সাড়ে পাঁচ’শ অসচ্ছল পরিবারের পাশে ‘মাসুদ দম্পতি’
লোহাগড়ায় ফের সাড়ে পাঁচ’শ অসচ্ছল পরিবারের পাশে ‘মাসুদ দম্পতি’
Be the first to comment on "লোহাগড়ায় ফের সাড়ে পাঁচ’শ অসচ্ছল পরিবারের পাশে ‘মাসুদ দম্পতি’"