নিউজ ডেস্ক: নড়াইল একটি অসাম্প্রদায়িক জেলা । এই জেলায় কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করলে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে । কেউ যদি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ অন্যান্য মাধ্যমে ধর্ম অবমাননা ও কটুক্তি করে তাহলে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না । আবেগের বশবতী হয়ে অথবা উদ্দেশ্য প্রণোদিত ভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানলে তার জন্য দেশে প্রচলিত আইন রয়েছে । আইন অবমাননাকারীকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিবেন । কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না ।
শনিবার (২৩ জুলাই) বিকাল ৫ টায় জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে ধর্মীয় সম্প্রীতি রক্ষার্থে সকল অংশীজনদের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে খুলনা রেঞ্জের ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম (বার) এ কথা বলেন ।
নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায়’র সভাপতিত্বে ও লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলনের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: হাবিবুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ সুবাস চন্দ্র বোস, সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু, লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র সৈয়দ মসিয়ূর রহমান, বীরমুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম হিলু, লক্ষীপাশা কওমী মাদ্রাসার অধ্যক্ষ মিরাজুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুন্ডু ,শিক্ষক দিলীপ কুমার সাহা,সময় টিভির সাংবাদিক খায়রুল আরেফিন রানা।
খুলনা রেঞ্জের ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন আরও বলেন, আমাদের প্রিয় মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) সকল ধর্মের প্রতি সম্মান দেওয়ার কথা বলে গেছেন। অপর ধর্মের প্রতি আঘাত হানা থেকে বিরত থাকার কথাও বলেছেন। দেশে সব ধর্মের ধর্মীয় স্বাধীনতা রয়েছে। তাই প্রত্যেক ধর্মের প্রতি সকলের সম্মান করা উচিত। তিনি সম্প্রতি দিঘলিয়ার সাহাপাড়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী সকলকেই দ্রুতই বিচারের আওতায় আনা হবে। যাতে করে এ ধরনের ঘটনার পূনরাবৃত্তি আর না ঘটে।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো: নজরুল ইসলাম, নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো: আজগর আলী, সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দীপন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, প্রমুখ। মতবিনিময় সভায় সরকারী কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক,সাংবাদিক,ইমাম,পুরোহিতসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষজন উপস্থিত ছিলেন। পরে রাত ৭টার দিকে খুলনা রেঞ্জ ডিআইজি দিঘলিয়ার ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থদের সাথে মতবিনিময় করেন।

Be the first to comment on "সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করলে কঠোর ব্যবস্থা, ‘খুলনা রেঞ্জ ডিআইজি’"