নিজস্ব প্রতিবেদক : আইনশৃংলা বাহিনীর হেফাজতে থাকা মাদরীপুরে বন্দুকযুদ্ধে নিহত ফাহিমসহ সব বিচারবহির্ভূত হত্যার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে বিএনপি। রবিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের পক্ষে এ দাবি জানান।
মির্জা ফখরুল বলেন, আমরা বিচারবহির্ভূত হত্যাকান্ডের বিরোধিতা বরাবরই করে এসেছি, এখনো করছি। অবিলম্বে এটা বন্ধ হওয়া উচিত। তিনি বলেন, গণগ্রেফতার ও ক্রসফায়ারের দিক থেকে জনগণের দৃষ্টি আড়াল করতেই তারেক রহমানকে নিয়ে কুৎসা রটানো হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, দলের সিনিয়র নেতা চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আবদুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, খায়রুল কবির খোকন, হারুন অর রশিদ প্রমুখ।

Be the first to comment on "বিচারবহির্ভূত হত্যার বিচার বিভাগীয় তদন্ত দাবি বিএনপির"