শিরোনাম

পৃথক হলো জোড়া শিশু

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অপূর্ণাঙ্গ জোড়া শিশু মোহাম্মদ আলীর শরীরে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ সোমবার সকাল ১০টা ৩৪ মিনিটে হাসপাতালের আধুনিক অপারেশন থিয়েটারে পূর্ণাঙ্গ শিশুর দেহ থেকে সফলভাবে অপূর্ণাঙ্গ শিশুটিকে আলাদা করা হয়।

হাসপাতালের পেডিয়াট্রিক বা শিশু সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. রুহুল আমিনের নেতৃত্বে এ জটিল অস্ত্রোপচারটি করা হয়। এ সময় তার সঙ্গে ছিলেন ১৮ সদস্যের মেডিক্যাল টিমের সদস্যরা। প্রসঙ্গত, গত ৭ মার্চ বাগেরহাটের রামপালের শোলাপুরা গ্রামে হীরামনি ও জাকারিয়া দম্পতির চতুর্থ সন্তান অপূর্ণাঙ্গ জোড়া শিশু মোহাম্মদ আলীর জন্ম হয়। এরপর গত ১০ মার্চ তাকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। অপূর্ণাঙ্গ জোড়া শিশু সম্পর্কে চিকিৎসক রুহুল আমিন জানান, একটি পূর্ণাঙ্গ শিশু। কিন্তু তার উপর ভর করেছিল আরেকটি শিশুর পেটের নিচের অর্ধেকসহ শরীরের নিম্নাঙ্গ। ঊর্ধ্বাঙ্গের মাথা, বুক ও দু হাত নেই অর্থাৎ আংশিক বা অপূর্ণাঙ্গ । শিশুটি তার আংশিক অস্তিত্ব নিয়ে একটি পূর্ণাঙ্গ শিশুর ওপর ভর করে বেঁচে ছিল। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয়, প্যারাসাইটিক টুইন বা অপূর্ণাঙ্গ যমজ।

basic-bank

Be the first to comment on "পৃথক হলো জোড়া শিশু"

Leave a comment

Your email address will not be published.


*