শিরোনাম

ভারত নিয়ে আলোচনা নয় ॥ চীন

নিউজ ডেস্ক: ২৪ জুন সিওলের বৈঠকে ভারতের অন্তর্ভুক্তিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে না বলে সাফ জানাল চীন। ‘পরমাণু সরবরাহ গোষ্ঠীতে ভারতের অন্তর্ভুক্তি শুধু সময়ের অপেক্ষা। কয়েকটি নিয়ম কানুন ছাড়া, বিশেষ আপত্তি নেই বেজিং-এর।’‌ ১৬ জুন বিদেশ সচিব এস জয়শঙ্করের গোপন বেজিং সফর সামনে আসার পর রবিবার এমনই জানিয়েছিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। কিন্তু ২৪ ঘন্টা কাটতে না কাটতেই সেই খবরের সত্যতা অস্বীকার করল জিংপিং সরকার। বিদেশমন্ত্রকের মুখপাত্র হুয়া চুনিং-এর দাবি, পরমাণু অস্ত্র প্রসার রোধ চুক্তিতে সই না করা দেশগুলিকে এন এস জি সদস্যপদ দেওয়া হবে কি না, সদস্য দেশগুলির বৈঠকে শুধুমাত্র এই বিষয় কোনওদিনই জায়গা পায়নি। এবছর সিওলের বৈঠকেও তার অন্যথা হবে না। এক্ষেত্রে ভারত একমাত্র ব্যাতিক্রম নয়। এন পি টি চুক্তির বাইরে থাকা বাকি দেশগুলির অন্তর্ভুক্তি নিয়েও বহুমত রয়েছে। এন এস জি-তে ভারতের অন্তর্ভুক্তি নিয়ে শুরু থেকেই বাগড়া দিয়ে এসেছে চীন। মার্কিন সুপারিশে অন্যান্য দেশগুলি অবস্থান পাল্টালেও, নিজেদের অবস্থান থেকে একচুলও নড়েনি তারা।

basic-bank

Be the first to comment on "ভারত নিয়ে আলোচনা নয় ॥ চীন"

Leave a comment

Your email address will not be published.


*