নিউজ ডেস্ক: মিতু হত্যায় আটক হতাশেমুল হক ভোলা ও মনিরকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার বিকালে মহানগর হাকিম নওরিন আক্তার কাকন বাকলিয়া থানার অস্ত্র মামলায় তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাকলিয়া থানায় দায়ের করা অস্ত্র মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। পরে মহানগর হাকিম নওরিন আক্তার কাকন তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে শুনানির পরবর্তী তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।
অন্যদিকে, মিতু হত্যা মামলায় আসামিদের জবানবন্দিতে অস্ত্র সরবরাহকারী হিসাবে নাম আসা ভোলাকে অপর মামলায় গ্রেফতার দেখানোর পর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মহনগর হাকিম নাজমুল হাসান চৌধুরী।
এর আগে মঙ্গলবার ভোরে বাকলিয়ার রাজাখালী থেকে অস্ত্র ও গুলিসহ ভোলা ও মনিরকে গ্রেফতারের কথা জানায় সিএমপি।

Be the first to comment on "ভোলা ও মনিরকে কারাগারে প্রেরণ"