নিউজ ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী ও লাক্স-চ্যানেল আই সুপারস্টার জাকিয়া বারী মম’র এই গুণটির কথা কি জানেন কেউ? কন্ঠশিল্পী হিসেবেও তিনি মোটেও কম যান না। শিহাব শাহিন পরিচালিত ‘রুপকথা এখন আর হয়না’ নাটকে সামিনা চৌধুরীর গাওয়া ‘একবার যদি কেউ ভালোবাসতো’ শিরোনামের গানটি গেয়েছেন তিনি। গানটির নতুনভাবে সঙ্গীতায়োজন করেছেন শান।
গান গাওয়ার পাশাপাশি এই নাটকে অভিনয়ও করেছেন মম। তার সঙ্গে আছেন তাহসান। নাটকটি ঈদে একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে।

Be the first to comment on "সঙ্গীতশিল্পী মম"