শিরোনাম

শ্যামপুরে মাদক ব্যবসায়ীদের হাতে যুবক খুন

নিউজ ডেস্ক: রাজধানীর শ্যামপুরে মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে শাহেদ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শ্যামপুরের ডিআইটি প্লট জামে মসজিদের সামনে থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জড়িত সন্দেহে পাপ্পু (২৭) নামে স্থানীয় একজনকে আটক করেছে শ্যামপুর থানা পুলিশ।

শ্যামপুর থানার উপ-পরিদর্শক (ওসি) শেখ স্বপন কান্তি দে বলেন, রাতে শাহেদ বাসা থেকে বের হলে মাদক ব্যবসায়ী পাপ্পুসহ ১০/১২ জন তাকে মারধর করেন। এ সময় ছুরিকাঘাতে আহত হন শাহেদ। স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এসআই জানান, এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। সন্দেহভাজন পাপ্পুকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।

basic-bank

Be the first to comment on "শ্যামপুরে মাদক ব্যবসায়ীদের হাতে যুবক খুন"

Leave a comment

Your email address will not be published.


*