নিউজ ডেস্ক : ওয়াজেদ আলী সুমন নির্মিত ‘রক্ত’ ছবির জন্য নির্মিতব্য আইটেমে গানে অংশ নিলেন পরীমনি। গানের শিরোনামও পরীমনির নামের সঙ্গে মিলিয়ে ‘পরী’ রাখা হয়েছে। কলকাতার প্রিয় চট্টোপাধ্যায়ের কথায় গানটিতে সুর করেছেন আকাশ এবং কণ্ঠ দিয়েছেন কানিকা কাপুর। কোরিওগ্রাফি করেছেন বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার বাবা যাদব।
জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে, দুই বাংলার সর্বকালের সবচেয়ে ব্যয়বহুল আইটেম গান হতে যাচ্ছে রক্ত ছবির ‘পরী’ গানটি। গানটির চিত্রায়নে সেট ও আলোক ব্যবস্থাপনায় চাকচিক্য আর চমকের পসরা সাজানো হয়েছে। গানের দৃশ্যধারণ চলছে কলকাতায়।
পরীমনিও জানালেন এটা হবে সবচেয়ে বড় বাজেটের আইটেম গান, যা এর আগে বাংলা চলচ্চিত্রে হয় নি। দুই বাংলাতেই সুপারহিট হবে এই আইটেম গান, এমনটাই জানালেন হালের এই জনপ্রিয় অভিনেত্রী।

Be the first to comment on "ব্যয়বহুল আইটেম গানে পরীমনি"