শিরোনাম

অধিনায়ক হিসেবে নাসের হুসেইন সেরা : টেন্ডুলকার

নিউজ ডেস্ক : ক্রিকেট লিজেন্ড শচীন টেন্ডুলকার কেবল একজন ক্রিকেটার ছিলেন না, প্রতিপক্ষকে পরিমাপ করার অসাধারণ দক্ষতা ছিল তার মাঝে। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ক্রিকেট খেলুড়ে সব দেশের বিপক্ষে খেলেছেন। তাই তার বক্তব্য কোনোভাবেই ফেলে দেওয়া যায় না। নিজের ক্যারিয়ারে সবচেয়ে সেরা অধিনায়ক হিসেবে তিনি দেখেছেন সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসেইনকে।

আত্মজীবনীমূলক গ্রন্থ ‘প্লেয়িং ইট মাই ওয়ে’তে নিজের দেখা সেরা অধিনায়ক হিসেবে নাসিরের নাম উল্লেখ করেন তিনি। নাসির হুসেনের অধিনায়কত্বের প্রশংসা করতে গিয়ে শচীন লিখেছেন, “যাদের বিপক্ষে খেলেছি, তাদের মধ্যে অধিনায়ক হিসেবে নাসির হুসেন ছিলেন সবচেয়ে ভালো। অধিনায়ক হিসেবে তিনি ছিলেন দূরদৃষ্টিসম্পন্ন। ব্যাটসম্যান কোনও বিশেষ শট খেলার পর, নাসির ফিল্ডিং সাজাতো না। বরং ব্যাটসম্যান বিশেষ শট খেলার আগেই কোথায় কোনো ফিল্ডার রাখতে হবে সেটা সে জানত। সেই মতোই ফিল্ডিং সাজাত। ”

এছাড়া বইটিতে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ এবং সাবেক অজি অধিনায়ক মাইকেল ক্লার্কেরও প্রশংসা করেছেন শচীন।

basic-bank

Be the first to comment on "অধিনায়ক হিসেবে নাসের হুসেইন সেরা : টেন্ডুলকার"

Leave a comment

Your email address will not be published.


*