শিরোনাম

অন্যের সম্পর্ক নিয়ে ভাবতে চাইনা

নিউজ ডেস্ক : সম্পর্কের ব্যাপারে কারিনা কাপুর খান অন্যদের চেয়ে একটু আলাদা। বরাবরই নিজের সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন এ বলিউড তারকা। কারিনা কাপুর সাবেক প্রেমিক শাহিদ কাপুর কিংবা বর্তমান স্বামী সাইফ আলি খান, দুজনের সাথে সম্পর্কের ব্যাপারে যথেষ্ট স্পষ্টভাষী ছিলেন । শাহিদের সাথে সম্পর্ক নিয়ে মামলা, সাইফ এর সাথে বিয়ের আগে প্রায় ৫ বছর এক ছাদের নিচে থাকা, সবকিছুই অকপটে স্বীকার করে নিয়েছেন আগেও। এবারে সম্পর্ক নিয়ে তার ভাবনার কথা পাঠককে জানালেন এ সন্তানসম্ভবা তারকা।

বলিউডের জুটিদের প্রেম, বিয়ে ও বিচ্ছেদ; যেমন- হৃত্তিক-সুজান, ফারহার আখতার- আধুনা আখতারদের সাম্প্রতিক বিচ্ছেদ নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। এসব বিচ্ছেদ কারিনাকে চিন্তিত করে কিনা, হিন্দুস্তান টাইমসকে দেয়া এক সাক্ষাতকারে এই প্রশ্নের জবাব দেন বেবো, “আমি জানিনা মিডিয়া কেনো দুটি ভিন্ন সম্পর্ককে মিশিয়ে ফেলে। একজনের সাথে যা হয়েছে সেটা আরেকজনের সাথে হবে এমন কোনো কথা নেই।”

অন্যদের সম্পর্কের সাথে নিজের জীবনকে তুলনা করতে পছন্দ করেন না কারিনা। তিনি বলেন, “আমি কখনোই অন্যদের দিকে তাকিয়ে ভাবিনা, ‘আহা, তাদের সম্পর্কটা কি দারুণ। কারণ আমি জানি কোনো সম্পর্কই নিখুঁত নয়। জীবনটাও নিখুঁত নয়। তাই মানুষের উচিত দু’টি সম্পর্কের তুলনা করার অভ্যাস বন্ধ করা।”

নিজের জীবনেও যথেষ্ট সুখি আছেন বলেই জানান কারিনা। “আমি এখন অনেক সুখি আছি। আমি বরাবরই এখন সুখি মানুষ। পরিবার এবং বন্ধুদের মাঝে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করি।”

 

basic-bank

Be the first to comment on "অন্যের সম্পর্ক নিয়ে ভাবতে চাইনা"

Leave a comment

Your email address will not be published.


*