শিরোনাম

‘অপরাজনীতিকে আমরা বাংলাদেশ থেকে বিদায় করতে চাই’

নিউজ ডেস্ক : অপরাজনীতিকে আমরা বাংলাদেশ থেকে বিদায় করতে চাই বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেছেন, পুলিশকে অকারণে অপব্যবহার করে বিরোধীদলের অফিস তছনছ করার মতো অপরাজনীতিকে আমরা বাংলাদেশ থেকে বিদায় করতে চাই।

আজ রবিবার নিজের টুইটার অ্যাকাউন্টে এক টুইটে খালেদা জিয়া এ কথা বলেন।

উল্লেখ্য, গতকাল শনিবার সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে ৯টা পর্যন্ত গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে তল্লাশি চালায় পুলিশ। তবে সেখানে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। আর এই তল্লাশির প্রতিবাদে আজ রবিবার দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে বিএনপি ও তার বেশ কিছু সহযোগী সংগঠন।

basic-bank

Be the first to comment on "‘অপরাজনীতিকে আমরা বাংলাদেশ থেকে বিদায় করতে চাই’"

Leave a comment

Your email address will not be published.


*