নিউজ ডেস্ক : এটা একটা খারাপ সংবাদ হতে পারে গোটা বিশ্বে ছড়িয়ে থাকা বব ডিলানের ভক্তদের জন্য। অবশেষে জানা গেল, ডিলান তার ঐতিহাসিক নোবেল প্রাইজ নিতে সুইডেন যাচ্ছেন না।
বিখ্যাত এই সঙ্গীতজ্ঞ নোবেল পেয়ে ইতিহাস গড়েছেন। প্রথম গীতিকার হিসাবে তিনি নোবেল সম্মাননায় ভূষিত হন।
সাধারণত সুইডেনের স্টকহোমে নোবেল প্রদান অনুষ্ঠানে সবাইকে অংশগ্রহণ করতে হয়। ঘোষণার পর থেকেই নোবেল প্রাইজ কমিটি বলে আসছে, ডিলানের সঙ্গে যোগাযোগের বহু চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। অবশেষে ববের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন তারা। জিজ্ঞাসা করা হয়, তিনি নোবেল প্রদান অনুষ্ঠানে উপস্থিত হবেন কি না? ডিলান তাদের নিজস্ব ঢংয়েই জবাব দিয়েছেন। বলেছেন, ‘অবশ্যই, যদি সম্ভব হয়’। আয়োজকদের কাছে এই জবাব এখনো পরিষ্কার নয়।
আর ধোঁয়াশা তোলেননি ডিলান। ৭৫ বছর বয়সী এই তারকা জানিয়ে দিয়েছেন, তিনি অনুষ্ঠানে থাকছেন না। সুইডিশ একাডেমিকে দেওয়া এক চিঠিতে এ কথা নিশ্চিত করেছেন ডিলান। কারণ তার পূর্বের কিছু প্রতিশ্রুতি পূরণে কিছু বিষয় রয়েই গেছে।
তবে এই গায়ক এবং গীতিকার একাই নন যিনি নোবেল নিতে যাচ্ছেন না। আরো অনেকেই আছেন এ তালিকায়। ডোরিস লেসিং এবং হ্যারিস পিন্টার আগেই জানিয়েছেন তারা যাবেন না। অবশ্য হাল ছাড়েনি কমিটি। ডিলানকে নোবেল লেকচার দিতেই হবে। এটাই একমাত্র বাকি থাকবে। এ বছরের ১০ ডিসেম্বর থেকে আগামী ছয় মাসের মধ্যে এট করতেই হবে ডিলানকে।
নোবল প্রাপ্তির খবরে প্রাথমিকভাবে কোনো অনুভূতির কথা জানাননি ডিলান। তবে সম্প্রতি টেলিগ্রাফকে জানিয়েছেন, এটা কি কিছু না? বিশ্বাস করতে কষ্ট হয়… কে না একে নিয়ে স্বপ্ন দেখেন না?
সূত্র: ম্যানস ওয়ার্ল্ড ইন্ডিয়া

Be the first to comment on "অবশেষে নিশ্চিত করলেন, নোবেল নিতে যাচ্ছেন না বব ডিলান"