শিরোনাম

অল্পের জন্য রবীন্দ্র জাদেজার প্রাণ রক্ষা

নিউজ ডেস্ক : ভারতের জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা অল্পের জন্য বেঁচে গেছেন। গত শুক্রবার এই ক্রিকেটার বড় একটি গাড়ি দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন বলেন জানা গেছে।

নিজ শহর গুজরাটের জামনগরে স্ত্রী রিভা সোলাঙ্কিকে নিয়ে গাড়িযোগে বের হন জাদেজা। এ সময় নিজেই গাড়ি চালাচ্ছিলেন তিনি। প্রীতি শর্মা নামের এক তরুণী খুব দ্রুত স্কুটি চালিয়ে জাদেজার গাড়িকে পাশ কাটিয়ে যাচ্ছিলেন। এমন সময় নিজের স্কুটির ভারসাম্য হারিয়ে ফেলেন প্রীতি। তার স্কুটি এসে আঘাত হানে জাদেজার গাড়ির দরজায়। সঙ্গে সঙ্গে রাস্তায় পড়ে যায় সে। কংক্রিটের ওপর বেশ জোরে পড়ে আঘাত পান তিনি।

এরপর দ্রুত গাড়ি থামিয়ে আহত প্রীতিকে হাসপাতালে নিয়ে যান রবীন্দ্র জাদেজা। প্রাথমিক চিকিৎসা দিয়েই ছেড়ে দেওয়া হয় মেয়েটিকে। এখন তিনি সুস্থ আছেন। এ ঘটনায় নিজের ভুল স্বীকার করেছেন প্রীতি।

 

basic-bank

Be the first to comment on "অল্পের জন্য রবীন্দ্র জাদেজার প্রাণ রক্ষা"

Leave a comment

Your email address will not be published.


*