শিরোনাম

অ্যাডিলেডে হতে পারে ঐতিহাসিক দিবা-রাত্রির অ্যাশেজ টেস্ট

নিউজ ডেস্ক : অ্যাশেজ সিরিজে প্রথমবারের মত দিবা-রাত্রির ঐতিহাসিক টেস্টটি আগামী বছর অ্যাডিলেডে অনুষ্ঠিত হতে পারে। মূলত ইংল্যান্ডের উদ্যোগেই অ্যাশেজে দিবা-রাত্রির টেস্ট আয়োজন নিয়ে আলোচনা শুরু হয়েছে।
ক্রিকেট অস্ট্রেলিয়া আগামী পনের দিনের মধ্যে পরবর্তী গ্রীষ্মের ব্যস্ত সূচীর আনুষ্ঠানিক ঘোষনা দিবে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

কিন্তু প্রাথমিক একটি সূচী থেকে জানা গেছে, পার্থে নয় বরং আগামী বছর অ্যাশেজ শুরু হচ্ছে অ্যাডিলেডে। ১৯৮৮ সালের পর থেকে এ পর্যন্ত গাব্বায় টেস্ট ম্যাচ হারেনি অস্ট্রেলিয়া। কিন্তু ১৫ ডিসেম্বর থেকে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শুরু হওয়ায় ব্রিসবেন টেস্টের তারিখ পরিবর্তন করা হয়েছে। এদিকে পার্থে দক্ষিণ আফ্রিকার কাছে সম্প্রতি পরাজিত হয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ১৯৮৮ সালের পরে এই প্রথম অস্ট্রেলিয়ার গ্রীষ্মকালীন মৌসুম শুরুর প্রথম ম্যাচেই পরাজিত হতে হয়েছে স্বাগতিকদের। গত দুই মৌসুমে সফলভাবে দিবা-রাত্রির টেস্ট ম্যাচ আয়োজন করায় অ্যাডিলেডকেই গোলাপী বলে প্রথম অ্যাশেজ টেস্ট ম্যাচের জন্য বেছে নেয়া হতে পারে। এটি হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

ইংল্যান্ড এখনো আনুষ্ঠানিক ভাবে অ্যাশেজ সিরিজে দিবা-রাত্রির ম্যাচ খেলতে প্রতিশ্রুতি না দিলেও এতে কোন আপত্তি নেই বলেই জানা গেছে। এর আগে চলতি বছর ইংল্যান্ডের অধিনায়ক এ্যালিস্টার কুক ও অস্ট্রেলিয়ান স্টিভ স্মিথ গণমাধ্যমে বলেছিলেন অ্যাশেজে তারা একটি ম্যাচ কৃত্রিম আলোতে খেলতে চায়। আগস্টে এজবাস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ড প্রথম দিবা-রাত্রির ম্যাচ আয়োজন করেছিল।

এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সান্ডারল্যান্ড সম্প্রতি বলেছেন অ্যাশেজে দিবা-রাত্রির টেস্ট ম্যাচ আয়োজনের সম্ভাবনা রয়েছে। তিনি বলেছিলেন যেহেতু ঘরের মাঠে ইংল্যান্ড এই ধরনের টেস্ট আয়োজন করেছে সে কারনেই হয়তবা দেশের বাইরেও তারা খেলতে আগ্রহী হবে। আসন্ন অ্যাশেজ সিরিজে তৃতীয় টেস্ট পার্থে অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু ভেন্যুটি বাতিল হওয়ায় এখনো এই ম্যাচের ভেন্যু নিশ্চিত নয়। তবে নতুন পার্থ স্টেডিয়ামটি বার্সউডে ৬০ হাজার ধারনক্ষমতা করা হচ্ছে। অ্যাশেজের আগেই হয়ত ভেন্যুটি উন্মুক্ত করে দেয়া হবে। তবে মূলত ২০১৮ মৌসুমের অস্ট্রেলিয়ার ফুটবল মৌসুমকে সামনে রেখে এই স্টেডিয়ামটি চালু করার পরিকল্পনা রয়েছে।

২০১৭-১৮ মৌসুমে অ্যাশেজ সিরিজের প্রাথমিক সূচী :

১ম টেস্ট : ২৩-২৭ নভেম্বর, ব্রিসবেন
২য় টেস্ট : ২-৬ ডিসেম্বর, অ্যাডিলেড
৩য় টেস্ট : ১৪-১৮ ডিসেম্বর, পার্থ
৪র্থ টেস্ট : ২৬-৩০ ডিসেম্বর, মেলবোর্ন
৫ম টেস্ট : ৪-৮ জানুয়ারি ২০১৮, সিডন

basic-bank

Be the first to comment on "অ্যাডিলেডে হতে পারে ঐতিহাসিক দিবা-রাত্রির অ্যাশেজ টেস্ট"

Leave a comment

Your email address will not be published.


*