শিরোনাম

আইএসের শীর্ষ কর্মকর্তাকে সরিয়ে দিলেন নতুন পাক সেনাপ্রধান

নিউজ ডেস্ক : ক্ষমতায় এসেই পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসের কাঠামোয় ব্যাপক রদবদল ঘটালেন সে দেশের নতুন সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া৷ রাহিল শরিফের উত্তরসূরী জাভেদ বাজওয়া আইএসের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আখতারকে সরিয়ে দিলেন৷

‘ডন’ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, জেনারেল রিজওয়ান আখতারকে সরিয়ে আইএস প্রধানের দায়িত্ব দেয়া হয়েছে লেফটেন্যান্ট জেনারেল নাভিদ মুখতারকে৷ আইএসআই-এর মুখপত্র ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন বা আইএসপিআরকে উদ্ধৃত করে এ খবর জানিয়েছে ‘ডন’৷

পাক গুপ্তচর সংস্থায় বহুদিন ধরেই কর্মরত নাভিদ মুখতার৷ ইসলামাবাদের সন্ত্রাসবিরোধী শাখার প্রধান হিসাবে কাজ করেছেন দীর্ঘদিন৷ ১৯৮৩ আর্মরড কর্পস রেজিমেন্টের সদস্য লেফটেন্যান্ট জেনারেল নাভিদ গুপ্তচরগিরিতেও দক্ষ৷ মনে করা হচ্ছে, সেনাবাহিনীকে ঢেলে সাজাতে চাইছেন নয়া পাক সেনাপ্রধান৷

সূত্র: সংবাদ প্রতিদিন

basic-bank

Be the first to comment on "আইএসের শীর্ষ কর্মকর্তাকে সরিয়ে দিলেন নতুন পাক সেনাপ্রধান"

Leave a comment

Your email address will not be published.


*