শিরোনাম

আইসিইউতে গীতিকার কবির বকুল

নিউজ ডেস্ক : গীতিকার কবির বকুল এখন স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার রাতে তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।

নিউমোনিয়া ও শ্বাসকষ্টে ভুগছেন তিনি। রক্তক্ষরণজনিত সমস্যাও আছে বলে জানা গেছে। কবির বকুলের দুই কন্যা (প্রেরণা ও প্রতীক্ষা) ও এক পুত্র (প্রচ্ছদ) তার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

জ্বরে আক্রান্ত হওয়ায় গত ১৩ ডিসেম্বর ঢাকার মগবাজারে হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি হন তিনি। কিন্তু শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় শনিবার রাত সাড়ে ৮টায় স্কয়ার হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয় তাকে। এর আধাঘণ্টার ব্যবধানে চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন।
কবির বকুল এ দেশের অসংখ্য জনপ্রিয় গানের লেখক।

basic-bank

Be the first to comment on "আইসিইউতে গীতিকার কবির বকুল"

Leave a comment

Your email address will not be published.


*